শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু

আবদুল ওহাব : [২] বগুড়ার শাজাহানপুরে ভুল চিকিৎসার কারনে এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় গ্রাম্য ওই চিকিৎসক বাড়ি ছেড়ে দৌড়ে পালিয়েছেন। সোমবার ০১ জুন স্থানীয়রা জানান, রবিবার উপজেলার মালপিাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] ঘটনার বিবরণে নবজাতকের বাবা রাব্বি হোসেন ও নানা সবুজ মন্ডল জানান, শুক্রবার রাতে মালপিাড়া গ্রামে নিজ বাড়িতে নরমালেই রাব্বির স্ত্রী সুরমা বেগম একটি পুত্র সন্তান জন্ম দেয়। হৃষ্ট পুষ্ট সতেজ সুন্দর ও প্রথম বাচ্চা হওয়ায় আনন্দের বন্যা বয় পুরো পরিবারে। এমনিভাবে দুদিন অতিবাহিত হওয়ার পর রবিবার সকালে নবজাতক শিশুটির শরীরে জ্বর অনুভুত হলে রাব্বি পাশেই মালীপাড়া বাজারে ইয়াছিন মিয়া নামে এক গ্রাম্য ডাক্তারকে বাড়িতে ডেকে আনে। তিনি দেখার পর তার দোকান থেকে কয়েকটি ঔষধ দেয় নিয়মিত খাওয়ানোর জন্য। বেলা ২ টার দিকে ওই ঔষধ খাওয়ানো হলে নবজাতক শিশুটির প্রতিক্রিয়া শুরু হয় এবং কিছুক্ষন পরেই মৃত্যুবরণ করে। সাথে সাথে আকাশ বাতাস ভাড়ী হয়ে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেংগে পরেন শিশুটির মা-বাবা, নানা-নানী সহ প্রতিবেশী। ঘটনাটি জানাজানি হলে গ্রাম্য ওই চিকিৎসক দোকান বন্ধ করে দ্রুত পালিয়ে বাড়ি যায়। সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা মালীপাড়াতেই গ্রাম্য চিকিৎসক ইয়াছিন আলীর বাড়ীতে ছুটে গেলে, টের পেয়ে সে বাড়ি থেকেও দৌড়ে পালিয়ে যায়।

[৪] পরে মোবাইল ফোনে তার নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি নবজাতকে চিকিৎসা করার কথা অস্বীকার করেন। আর চিকিৎসা শাস্ত্রে তার কোন সার্টিফিকেট আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ডাক্তারী বা পল্লী চিকিৎসকের কোন ট্রেনিং করিনি। তবে অভিজ্ঞতা আছে। সেই সুবাদে বেশ কয়েক বছর ধরে মালীপাড়া বাজারে ঔষধের দোকান দিয়েছি এবং গ্রামে চিকিৎসা করে আসছি।
এ ঘটনায় শুধু নবজাকত শিশুটির পরিবার নয়, এলাকার লোকজন ওই গ্রাম্য হাতুড়ী চিকিৎসক ইয়াছিন আলীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

  • সর্বশেষ