শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ৫০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

আজহারুল হক : [২] চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রবেশ করায় এখন বিপর্যস্থ পুরো দেশ। মারাত্মক আকার ধারণ করা মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে দিনে দিনে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

[৩] সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫০২ করোনা রোগী শনাক্ত হলো। জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৪] আজ সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরে রাতে ফলাফল জানানো হয়। গতকাল রোববার (৩১ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে জেলার ২১০টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার আট, ফুলপুর চার, সদর দুই, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় একজন করে রয়েছেন।

[৫] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন পুলিশ সদস্য জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন। এক মাস ২২ দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা এখন ৩০২।

[৬] জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৭৮ জন সুস্থ ও ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকেই পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়