শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভর্তুকি দিয়ে গণপরিবহন ভাড়া স্বাভাবিক রেখে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীকে দায়িত্ব দেয়া হোকঃ সেভ দ্য রোড

সমীরণ রায়ঃ [২] সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সেভ দ্য রোড-এর সমাবেশ নেতারা বলেন, কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা।

[৩] সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।

[৪] সামাজিক দূরত্ব বজায় রেখে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে ও মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় সমাবেশে সেভ দ্য রোড-এর ৪ প্রস্তাব উপস্থাপন করা হয়। সমাবেশে সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান ও বানাসাস-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, অনলাইন প্রেস ইউনিটির সদস্য আবু তাহের বাপ্পা, মো. ইউসুফ, শ্রমিকনেতা আবু সুফিয়ান, অনলাইন প্রেস ইউনিটি গাজীপুর শাখা মো. আল আমিন, মো. বাবুল, মনোয়ার বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়