শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখ সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে চীন ও ভারত: প্রতিবেদন

আসিফুজ্জামান পৃথিল : [২] এসব অস্ত্রের মধ্যে রয়েছে আর্টিলারি পিস এবং যুদ্ধযান। পূর্ব লাদাখের পেছনের ঘাটিগুলোতে (রিয়ার বেস) এসব মোতায়েন হচ্ছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

[৩] গত ২৫ দিন ধরে এই অঞ্চলে মুখোমুখী অবস্থানে আছে দুই দেশের সামরিক বাহিনী। রোববার রাতে প্রকাশিত ভারতের এক সামরিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

[৪] কূটনৈতিক চ্যানেলে আলোচনার ভিত্তিতে দু দেশই যখন সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখনই উঠে এলো এই সামরিক সক্ষমতা বাড়ানো বিষয়টি।

[৫] লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে পূর্ব লাদাখের পেছনের ঘাটিগুলোতে চীন তাদের কৌশলগত সেনা রিজার্ভ ও গোলন্দাজ শক্তি বাড়িয়েছে। এছাড়াও নিয়ে আসা হয়েছে ইনফেনট্রি কমব্যাট ভেহিক্যাল এবং ভারী সামরিক সরঞ্জাম।

[৬]এদিকে ভারতীয় সেনাবাহিনীও মোতায়েন করেছে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম। এর মদ্যে রয়েছে আক্রমণাত্মক মার্চিং এর জন্য আর্টিলারি পিস ও বোফোর্স গান।

[৭] জানা গেছে, ১৯৬২ এর ইন্দো-সিনো যুদ্ধের পর সীমান্তে আর কখনও এতো ভারী অস্ত্র বিশেষত আর্টিলারি পিস মোতায়েন করেনি দুই দেশ। কারণ এই উচ্চতায় এসব অস্ত্র বহন করা অত্যন্ত কষ্টকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়