শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই

আসাদুজ্জামানর বাবুল,গোপালগঞ্জ: [২] গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

[৩] সোমবার রাত পৌনে ৩ টায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ারসার্ভিস।

[৪] মুকসুদপুর ফায়ারসার্ভিস স্টেশন মাষ্টার রাজিব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার মধ্যে রাতে খবর পেয়ে বলনারায়ন বাজারে ছুটে যাই। এরপর স্থানীয় জনগনের সার্বিক সহায়তায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে দুটি ইউনিটের সমন্বয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনে ব্যবসায়ীদের মালামাল পুড়ে বেশ ক্ষতি হয়েছে। আমরা সময়মতো না পৌঁছেলে হয়তো ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারতো।

[৫] ক্ষতিগ্রস্থ দোকান মালিক জিকির খোন্দকার, শ্রিবাস, মুহাব্বত খোন্দকার ও হাফিজ দাবী করেছেন দূর্যোগকালীন সময়ে আমাদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সাংসদ মোহাম্মদ ফারুক খান এমপিসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়