শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছরের শেষেই বাজারে পাওয়া যাবে কোভিড-১৯ এর প্রতিষেধক : চীন

ইয়াসিন আরাফাত : [২] চলতি বছরের শেষেই বাজারে পাওয়া যাবে কোভিড-১৯ এর প্রতিষেধক। এমনই দাবি করেছে চীনের সরকারি সংস্থা সুপারভিশন এন্ড এডমিনিস্ট্রেশন কমিশন (SASAC)। রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া, স্ট্রেইট টাইমস

[৩] জানা গিয়েছে, চীনের ওষুধ তৈরিকারী দুই শীর্ষ প্রতিষ্ঠান হুয়ান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস- এর যৌথ উদ্যোগে তৈরি করা কোভিড-১৯ এর ভ্যাকসিন ইতোমধ্যে ট্রায়ালে ২০০০-এর বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন, তাদের এই ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ টু-এ রয়েছে।

[৪] চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষে কিংবা ২০২১-এর গোড়াতেই বাজারে পাওয়া যাবে করোনা ভাইরাসের প্রতিষেধক।

[৫] হুয়ান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস-এই দুই সংস্থাই চীনের রাষ্ট্রায়ত্ত্ব ফার্মাসিউটিক্যাল গ্রুগ সিনোফার্ম-এর অধীনে কাজ করছে। সংস্থার পরিচালনা করে SASAC।

[৬] সিনোফার্ম-এর এক মুখপাত্র জানিয়েছেন, বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ডোজ উৎপাদন করতে সক্ষম।

  • সর্বশেষ