শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধই থাকছে উবার-পাঠাও-সহজ, তারপরও মোড়ে মোড়ে রাইড শেয়ারিং বাইক

মাজহারুল ইসলাম : [২] গণপরিবহণ চালু হলেও অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবা বন্ধই থাকছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)  পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লা বলেন, গতকাল ১২টি রাইড শেয়ারিং কোম্পানিকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম স্থগিত রাখতে বলেছে বিআরটিএ।

[৩] অথচ আগে থেকেই রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে সক্রিয় রয়েছে উবার, পাঠাও, ওভাই, সহজসহ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর চালকরা। অ্যাপ না থাকলেও চুক্তিভিত্তিক চলছে মোটরসাইকেল ও গাড়ি। নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই এমন চিত্র দেখা গেছে।

[৪] বিআরটিএ’র এক কর্মকর্তা জানান, রাইড শেয়ারিংয়ের বেশিরভাগ হলো মোটরসাইকেল। এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা চালক ও যাত্রী উভয়ের পক্ষেই সমস্যা। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] রাইড শেয়ারিং কোম্পানি ‘সহজ’ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির মনে করেন, সরকারের উচিত তাদেরকে কার্যক্রম চালুর অনুমতি দেয়া। কারণ বাস ও অন্যান্য গণপরিবহের তুলনায় রাইড শেয়ারিং নিরাপদ।

[৬] পাঠাও’ এর পরিচালক (মার্কেটিং এবং জনসংযোগ) সৈয়দা নাবিলা মাহাবুব বলেন, রাইড শেয়ারিং বন্ধ রেখে কার্যত যাত্রীদের অফলাইনে দর কষাকষি করে ঝুঁকি নিয়ে চলাচলে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে গণপরিবহনও তুলনামূলকভাবে অনিরাপদ। কারণ সেখানে সামাজিক দূরত্ব যথাযথভাবে মানা যায় না।

[৭] চুক্তিভিক্তিক ট্রিপে যুক্তদের নিয়ে ‘ড্রাইভার সাপোর্ট বিডি’ নামে ফেসবুকে একটি গ্রুপ আছে। এতে আগে উবারের ‘শোষণ’নীতির বিরুদ্ধে বিভিন্ন পোস্ট থাকলেও এখন গাড়ি ভাড়া বিষয়ে বিজ্ঞাপনি পোস্ট দেয়া হচ্ছে।

[৮] উবার ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেলিম বলেন, খুব কষ্টে আছি। রাস্তায় যাত্রী অনেক কম। ভাড়াও কম। অনলাইনে সেবা বন্ধ থাকায় পেটের দায়ে এছাড়া কোনও পথ নেই। আলোকিতবাংলাদেশ, বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ