শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি বললেন, করোনা অনেক কিছুই পাল্টে দেবে, ফুটবল ও জীবন কোনোটাই আগের মতো চলবে না

স্পোর্টস ডেস্ক: [২] কেমন হবে করোনাভাইরাস পরবর্তী জীবন? এ নিয়ে সংশয়ে সবাই। লিওনেল মেসি নিশ্চিত, কোভিড-১৯ পাল্টে দেবে অনেক কিছুই। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের মতে, ফুটবল ও জীবন কোনোটাই আগের মতো চলবে না।

[৩] সুরক্ষিত থেকে স্বাভাবিক জীবনে ফিরতে নেওয়া হচ্ছে অনেক পদক্ষেপ। দর্শকশূন্য মাঠ, জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করে ফুটবল ফিরছে মাঠে। প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন পুনরায় শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। লিগে বাকি আছে ১১ রাউন্ডের খেলা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

[৪] ফুটবল মাঠে ফিরলেও স্বাভাবিক হবে না কিছুই, উপলব্ধি মেসির। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত কোভিড-১৯ রোগের ছোবলে প্রাণ হারিয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষ। আক্রান্ত ৬২ লাখের কাছাকাছি। স্প্যানিশ দৈনিক এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি করোনাভাইরাস পরবর্তী সময় নিয়ে জানান নিজের ভাবনার কথা। -মার্কা

[৫] যা ঘটেছে, এরপর পৃথিবীর কি হবে এটা নিয়ে আমাদের সবার মধ্যে সংশয় আছে। আমাদের বিহŸল করে দিয়েছে লকডাউন ও এই পরিস্থিতি। অনেক মানুষ কঠিন সময় পার করেছে যেমন অনেকে আত্মীয়, বন্ধুদের হারিয়েছে, তাদের সৎকারেও অংশ নিতে পারেনি।

[৬] আমার মনে হয়, এই দুর্যোগের অনেক নেতিবাচক দিক আছে। কিন্তু আপনজন হারানোর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এটা আমাকে খুব হতাশ করেছে। আমার মনে হয়, কখনোই ফুটবল আগের মত হবে না। শুধু ফুটবল নয়, আমার মনে হয় জীবনও সার্বিকভাবে আর আগের মত হবে না। -বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়