শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই নার্সের ছেলের দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দেশের প্রথম পুরুষ নার্স রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আবদুল মোমেন। তার মৃত্যুর পর শোক জ্ঞাপনের পাশাপাশি এবার তার একমাত্র ছেলের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি।

[৩] পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল জানান, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের পড়ালেখার জন্য তার স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেবেন। যেটি দিয়ে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার ছেলে আলিফের দৈনন্দিন পড়ালেখার খরচ চলবে। সেই সঙ্গে তার টিউশন ফি ও একাডেমিক সব ব্যয় মওকুফের উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

[৪] রুহুল আমিন সিলেট জেলার একমাত্র করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ছিলেন।

[৫] এদিকে নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়ানোয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুসুর রহমান ও উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

[৬] নার্সিং অফিসার রুহুল আমিন গত ২২ মে করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়