শিরোনাম
◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ১২টি ক্যাডেট কলেজে এবারের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য

ইসমাঈল হুসাইন ইমু : [২] আস্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, দেশের ১২ টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় ১২ টি ক্যাডেট কলেজ থেকে ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন জিপিএ-৫ (এ+) পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

[৩] ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৪ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৪৯ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, মির্জাপুর ক্যাডেট কলেজে ৫২ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, রাজশাহী ক্যাডেট কলেজে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, সিলেট ক্যাডেট কলেজে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, রংপুর ক্যাডেট কলেজে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, রংপুর ক্যাডেট কলেজে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে।

[৪] এছাড়া বরিশাল ক্যাডেট কলেজে ৫৪ ও পাবনা ক্যাডেট কলেজে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫১ পরীক্ষার্থীর মধ্যে ৫০ পরীক্ষার্থী জিপিএ-৫ ও ১ জন জিপিএ-৪ পেয়েছে। এছাড়াও কুমিল্লা ক্যাডেট কলেজে ৪৭ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৫৪ পরীক্ষার্থী জিপিএ-৫ ও ১জন জিপিএ-৪ পেয়েছে। তাছাড়া জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫২ পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে।

[৫] ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর থেকে হতে এ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সাথে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। বরাবরের মত এবারও এসএসসি পরীক্ষায় আমাদের ক্যাডেটরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়