শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবাহনীর সাবেক ফুটবলার হেলালের মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক

নিজস্ব প্রতিবেদক : [২] আবাহনী ও জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানি হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[৩] মস্তিস্কে রক্তক্ষরণের পর দুই দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার দুপুর ১২টায় মারা যান সাবেক তারকা ফুটবলার হেলাল। গত ২৮ মে মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে দুই দিন লড়াই করে হার মানেন তিনি।

[৪] মৃত্যুর সময় স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন হেলাল। এই অকাল মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[৫] শনিবার বাদ আছর মতিঝিলস্থ বাফুফে ভবনে মরহুমের নামাজে জানাজা শেষে এবং হেলালকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বরিশাল থেকে উঠে এসে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন হেলাল। আর ১৯৭৯-১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন তিনি। ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলার পর আবাহনীর পরিচালক, ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন হেলাল। ২০০৮ সালে তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্যপদ অর্জন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়