শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে মুজিববর্ষে আওয়ামী লীগ নেতার উদ্যোগে মশক নিধন অভিযান

সিরাজুল ইসলাম : [২] কামাল হোসেন\ ব্যক্তি উদ্যোগে রাজবাড়ীর পাংশা পৌর শহরে মশক নিধন অভিযান শুরু করেছে জেলা আওয়ামী লীগ নেতা মো. আশিক মাহমুদ মিতুল। ব্যক্তিগত উদ্যোগে দুটি ফগার মেশিন ও ছয়টি জীবানু নাশক স্প্রে মেশিনের মাধ্যমে শনিবার বিকেলে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

[৩] এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দীন পাতা, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু।

[৪] উদ্বোধনের সময় আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল বলেন, পাংশা শহরে বেশ কিছু দিন ধরে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা রোধ কল্পে আমার পিতা মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করলে দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করা হয়। তিনি আরো বলেন পর্যায়ক্রমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিনিটি উপজেলাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়