শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড-১৯ এর লক্ষণ দেখিয়ে কারাগার থেকে হাসপাতালে নেয়া হলো সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমরকে

ইসমাঈল আযহার : [২] সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে করোনভাইরাসের লক্ষণ দেখিয়ে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সুদানের স্থানীয় সংবাদমাধ্যম ‘দাবাঞ্জা’ ও আল আরাবিয়া উর্দু এ খবর দিয়েছে।

[৩] রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছেন, ওমর হাসান আল-বশিরসহ ৭ জন প্রাক্তন উচ্চ-পদস্থ কর্মকর্তাকে খার্তুমের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

[৩] খবরে বলা হয়, উচ্চ পদস্থ এসব ব্যক্তিদের সবার মাঝে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে এবং তাদের মধ্যে ৩ জনের করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ এসেছে।

[৪] প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের করোনা টেস্ট করা হয়েছে তবে এখনও তার রিপোর্ট আসেনি।

[৫] দাবাঞ্জা ও বিবিসির খবর অনুযায়ী, ২০১৯ সালের এপ্রিল মাসে ওমর হাসান আল বশিরকে ক্ষমতাচ্যুত করে তাকে সহ হাসপাতালে স্থানান্তর করা এসব কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় ওমর হাসান আল বশিরকে। তিনি সুদানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়