শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্যসেবা) হচ্ছেন আবদুল মান্নান

সালেহ্ বিপ্লব : [২]  করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার দায়িত্বে থাকা প্রশাসনিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব পদে পরিবর্তন আনতে পারে সরকার। নতুন সচিব আসতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে। এ পদে নিয়োগ পেতে পারেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান। ঢাকা টাইমস, দেশ সংবাদ, ঢাকার ডাক

[৩] জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি। জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে সরিয়ে দেয়া হতে পারে। তবে তাকে সরিয়ে কোথায় দেয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

[৪] বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা আবদুল মান্নান। তিনি চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পান।

[৫] জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব নিয়োগের বিষয়ে পলিসিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।’

[৬] নতুন স্বাস্থ্যসেবা সচিব নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘নতুন সচিব নিয়োগ দিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। জারি হলে আপনারা জানতে পারবেন।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়