শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে হাঁটু দিয়ে চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক চভিন আটক

আসিফুজ্জামান পৃথিল : [২] মিনেসোটা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার জন হেরিংটন এই সংবাদ জানিয়ে বলেন, কান্ট্রি অ্যাটর্নির কাছ থেকে সরাসরি নির্দেশ এসেছে। সিএনএন, ফক্স

[৩] এই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে দুই দিন ধরে রণক্ষেত্রে পরিণত হয়েছিলো মিনিয়াপোলিস। যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়েছিলো প্রতিবাদের আগুন।

[৪] মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, ‘সোমবার জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকে যা আমরা দেখেছি, তা অত্যন্ত বেদনাদায়ক ছিলো। একটা সম্প্রদায়কে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। তবে বিক্ষোভকারীরা যেনো আইন নিজের হাতে তুলে না নেন।

[৫] সিগারেটের বিল না দেয়য় সোমবার আটক করা হয় ৪৬ বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে। এক ভিডিওতে দেখা যায়, তার পিঠে হাঁটু গেড়ে বসে আছে শেতাঙ্গ পুলিশ অফিসার। পরে ফ্লয়েডকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়