শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী রোববার থেকে নামাজের জন্য খুলে দেয়া হচ্ছে আল আকসা মসজিদ

ইসমাঈল আযহার: [২] [২] আগামী ৩১ মে রবিবার অধিকৃত জেরুজালেমে অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাধারণ মুসল্লিদের নামাজের জন্য আবারও খুলে দেয়া হচ্ছে। জর্দান ইসলামিক ওয়াকফ কমিটির সদস্য মুহাম্মাদ আল খালালেহ এ তথ্য নিশ্চিত করেছেন। আনাদোলু এজেন্সি

[৩] করোনাভাইরাস মহামারীর কারণে মসজিদটি দুই মাস ধরে বন্ধ রয়েছে। আল-খালালেহ বলেন, মুসলিমদের পবিত্র স্থান আল আকসা মসজিদ পুনরায় চালু হলে সামাজিক দূরত্ব এবং করোনভাইরাস সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলা হবে। মিডল ইস্ট মনিটর

[৪] গত ১৫ মার্চ জেরুজালেমের ইসলামিক ওয়াকফ কমিটি করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করেছিলো। এর এক সপ্তাহ পর উপাসনাকারীদের মসজিদের খোলা জায়গায় জড়ো হওয়াও নিষিদ্ধ করা হয়। আল আকসা মসজিদ মুসলিমদের নিকট ‘হারাম আল শরিফ’ ও ইহুদিদের নিকট ‘টেম্পল মাউন্ট’ বলে হিসেবে পরিচত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়