শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেইসবুক লাইভে এসএসসির ফল জানাবেন শিক্ষামন্ত্রী

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাস সংকটের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক ফেইসবুক লাইভের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

[৩] রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করবেন।

[৪] এরপর বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন বলে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

[৫] মন্ত্রণালয় বলছে, ফলাফল সংক্রান্ত তথ্য-উপাত্তগুলো মেইলে গণমাধ্যমকর্মীদের পাঠানো হবে। আর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।

[৬] স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

[৭] সাধারণত সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের ফলাফলের বিভিন্ন তথ্য-উপাত্তের কার্ডকপিও সরবরাহ করা হয়।

[৮] কোভিড-১৯ সংক্রমণের মধ্যে এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। শিক্ষার্থীরা মোবাইল থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

[৯] গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

[১০] গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

  • সর্বশেষ