শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে কোভিট-১৯ সেঞ্চুরী করতে যাচ্ছে

স্বপন দেব, মৌলভীবাজার : [২] জেলায় এ পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি শুক্রবার(২৯ মে) জেলা প্রশাসনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে।

[৩] আর মাত্র দুইজন আক্রান্ত হলেই জেলায় কোভিট-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা সেঞ্চুরীতে পৌঁড়াবে। প্রবাসী অধ্যুষিত ও পর্যটন জেলা মৌলভীবাজারে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের মানুষের সংখ্যা। সর্বশেষ শুক্রবার একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলার আব্দুল আহাদ গত ২৬ মে নিজ বাসায় মারা যান।

[৪] এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন। আর মারা গেছেন ৩ জন।

[৫] জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৌলভীবাজারে বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৪৩৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৩জন, আর আইসোলেসন আছেন ১০জন।

[৬] জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই জন সচেতনতা সৃষ্টিতে প্রচারণান পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করেও বাজার ও বিপনী বিতান গুলোতে শারিরীক দূরত্ব বজায় রেখে চলাচলে মানুষকে বাধ্য করা যাচ্ছেনা।

[৭] ফলে জেলা স্বাস্থ্য বিভাগের আশঙ্কা আগামী দিনগুলোতে করোনা সংক্রমণের ভয়াবহ রুপ নিতে পাওে এ জেলায়। এখনই স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করলে এ রোগের সংক্রমণ রোধ করা সম্ভব হবেনা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ