শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি’র সদস্যদের নিয়ে তৈরি হচ্ছে প্লাজমা ব্যাংক

রিয়াজুর রহমান, চট্টগ্রাম : [২] সিএমপির এই প্লাজমা ব্যাংক কার্যক্রম তদারকির জন্য সিএমপি'র অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমকে প্রধান করে একটি মনিটরিং কমিটি করা হয়েছে। কমিটিতে উপ-কমিশনার (সদর) আমির জাফর ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম ও বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকদের রাখা হয়েছে।

[৩] করোনা আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য যারা সুস্থ হয়েছেন তাদের নিয়ে তৈরি হচ্ছে এ প্লাজমা ব্যাংক। এছাড়া পুলিশ সদস্যদের পাশাপাশি প্লাজমা ব্যাংকে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

[৪] করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগের বিষয়ে গুরুত্ব দিয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান প্লাজমা ব্যাংক তৈরির উদ্যোগ নেন।
প্লাজমা ব্যাংক তৈরির কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া সিএমপির ৩৯ জন সদস্যকে এই প্লাজমা ব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে যারা সুস্থ হবেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।

[৫] এছাড়া চট্টগ্রাম মহানগরে বসবাস করা ব্যক্তি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের ডাটাবেজ তৈরি করতে সিএমপির প্রত্যেকটি থানায় নির্দেশনাও দিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

[৬] সিএমপির তৈরি এই প্লাজমা ব্যাংক থেকে সিএমপির সদস্য ও চট্টগ্রামে যারা আক্রান্ত হবেন তাদের জন্য প্লাজমা দেওয়া হবে।

[৭] সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগের বিষয়ে গুরুত্ব দিয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান স্যারের নির্দেশে একটি প্লাজমা ব্যাংক চালু করা হচ্ছে। সিএমপির এই প্লাজমা ব্যাংকে প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া সিএমপির ৩৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে যারা সুস্থ হবেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়