শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সরকারি চাল পাচারকালে খাদ্যগুদামের কর্মকর্তাসহ ৩ জন আটক

এস.এ সজিব (বগুড়া): [২] বগুড়ার গাবতলীতে খাদ্যগুদাম থেকে চাল পাচারের সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ । এ সময় ১৭ টন চালসহ ট্রাক জব্দ করা হয় ।

[৩] শুক্রবার সকাল ১০ টার দিকে গাবতলী উপজেলার সাবেক পাড়া সরকারি খাদ্যগুদাম থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হল, গাবতলীর উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো.শফিকুল ইসলাম, দারোয়ান ছাদেকুল ইসলাম ও সরকারি ক্রয় করা ব্যবসায়ী ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজহার আলীর পুত্র আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ।

[৪] জানা যায়, শুক্রবার সরকারি ছুটির দিনে সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল । ট্রাক গুদামের ভিতরে না ঢুকিয়ে বাহিরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করে । এ সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ১৭ টন চালের একটি ডেলিভেরি অর্ডার(ডিও) পুলিশকে দেখায় । পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে খাদ্য গুদামের কর্মকর্তা, দারোয়ান ও ব্যবসায়ীকে থানায় নিয়ে যায়।

[৫] গাবতলী থানার ওসি নুরুজ্জামান জানান, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যগুদাম থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে ধরা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহকে । চালসহ তাকে থানায় আনা হয় । ওই চাল ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে । খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দারোয়ানকে আটক করা হয়েছে । সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

  • সর্বশেষ