শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নির্বাচনে প্রেসিডেন্ট পদের সঙ্গে সিনেটে সংখ্যাগরিষ্ঠতাও হারাবেন ট্রাম্প, রিপাবলিকান পার্টির শঙ্কা

আসিফুজ্জামান পৃথিল : [২] এক মাসের কিছু সময় আগে ডেমোক্রেট পার্টির নেভাদা ককাসের সময় ২০২০ নির্বাচনে নিজেদের সম্ভাবনা নিয়ে খুবই আশাবাদী ছিলেন রিপাবলিকান নীতিনির্ধারকেরা। কিন্তু করোনাভাইরাস সামলানোতে মার্কিন প্রেসিডেন্টের অদক্ষতা তাদের শঙ্কা বাড়িয়েছে। সিএনএন

[৩] কয়েকমাস আগেই রেকর্ড উচ্চতায় ছিলো পুঁজিবাজার। অর্থনীতি তরতর করে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু সব ভেস্তে গেছে এক সক্রমণে।

[৪] এক উচ্চপর্যায়ের রিপাবলিকান সিনেট এইড বলেন, ‘আমি খুবই খুশি, বর্তমান পর্যায়ে আমার বসকে ভোটাভুটিতে নামতে হচ্ছে না।’ রিপাবলিকান অন্দরমহল প্রায় নিশ্চিত, নভেম্বরের নির্বাচনে হারতে যাচ্ছেন ট্রাম্প। এর প্রভাব পড়তে পারে নির্বাচনের মুখে থাকা অন্য রিপাবলিকানদের উপরেও।

[৫] প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে ৮টি সিনেট আসনে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। যার ৭টিতেই আছেন রিপাবলিকান সিনেটররা। এর ৩টিতে হারলেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকবে না রিপাবলিকানদের।

[৬] সর্বশেষ জরিপ বলছে, নির্বাচনে ট্রাম্প ৩৬ শতাংশের বেশি ভোট পাবেন না। যা হকে পারে একটি রেকর্ড। কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট পুর্ণনির্বাচনের পথে কখনই এতো ভোট পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়