শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক

দেবদুলাল মুন্না: [২] কারণ চীনের ওপর আমেরিকার নানা ধরনের বিধিনিষেধে অতিষ্ঠ প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক তাদের বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ক্ষমতা সংক্রান্ত সব ব্যবস্থা চীন থেকে সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে তারা একটি গবেষণাগার বাড়িয়েছে। কোম্পানির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতিমধ্যে তারা সেখানে ১৫০ জন ইঞ্জিনিয়ারকে নিয়োগও দিয়েছেন।

[৪]চীন থেকে সরে যাওয়ার প্রথম প্রকাশ্য সিদ্ধান্ত টিকটক নিয়েছে নতুন সিইও নিয়োগের মাধ্যমে। ডিজনির স্ট্রিমিং প্রধান কেবিন মেয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার পাশাপাশি মেয়ার প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব পেয়েছেন।

[৫]বাইটড্যান্স ২০১৬ সালে টিকটক অ্যাপ আনে। এখন সারা পৃথিবীতে মাসে ৫০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তাদের। ফেইসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ।

[৬] চীনা তকমা ঘোচাতে টিকটক তোড়জোড় শুরু করে গত বছরের শেষ দিকে। বেশ কয়েকটি দেশে প্রধান অফিসও খোঁজে। পরে ক্যালিফোর্নিয়ায় অফিস পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়