শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে সুস্থ হলেন আরও ২৪৩ পুলিশ সদস্য

সুজন কৈরী : [২] করোনা উপসর্গ নিয়ে ওই পুলিশ সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[৩] এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত কয়েক ধাপে ১ হাজার ২০০ এর বেশি পুলিশ সুস্থ হয়েছেন।

[৪] রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ২৪৩ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল ছাড়ার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখ যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

[৫] মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে এ ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার পর্যন্ত চার হাজারের বেশি শনাক্ত হয়েছেন। বিপরীতে সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়েও ফিরছেন অনেকে।

[৬] সংশ্লিষ্টরা বলছেন, আইজিপি ড. বেনজীর আহমেদেও প্রত্যক্ষ নির্দেশনা ও ‌দ্রুত পদক্ষেপের কারণে করোনা শনাক্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে কাজে ফেরায় অপেক্ষায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়