শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ দিনের যুদ্ধবিরতি শেষ হতেই তালেবান হামলায় ৭ আফগান সেনা নিহত

ইমরুল শাহেদ : [২] কর্মকর্তারা বলেছেন, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ঈদুল ফিতরের তিন দিনের যুদ্ধবিরতির শেষ হওয়ার পর এটাই হলো সবচেয়ে ভয়াবহ ঘটনা। ইকোনোমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া

[৩] যুদ্ধবিরতির অস্থায়ী চুক্তিটি মঙ্গলবার শেষ হয়েছে। কিন্তু এর মধ্যেই সহিংসতা কমে যে একটা স্থিরতা এসেছিল তাতে একটা আশার আলোও দেখা গিয়েছিল। এর মধ্যেই বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হতে পারত।

[৪] প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শংকর বলেছেন, তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরাঞ্চলীয় পারওয়ান অঞ্চলের একটি চেকপয়েন্টে এই হামলা চালায়।

[৫] শংকর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘হামলায় শুধু আফগান বাহিনীর সাত সেনাই নিহত হয়নি, তালেবানও আহত হয়েছেন।’

[৬] জেলা পুলিশ প্রধান হোসেইন শাহ বলেছেন, হামলায় প্রথমে পাঁচজন মারা গেলেও পরে আরো দুই জন মারা যায়।

[৭] তালেবানরা এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

[৮] আফগান নিরাপত্তা বাহিনী বুধবার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। পুলিশ বলেছে, হামলায় ১৮ জন বিদ্রোহী নিহত হয়েছে।

[৯] কাবুল ভিত্তিক বিশ্লেষক সৈয়দ নাসির মুসাওয়াই বলেন, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বাড়ানো না হলেও বিদ্রোহীরা হামলা কমিয়ে আনবে। তিনি বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে হলেও যুদ্ধবিরতি বহাল থাকবে এবং আমরা ধরে নিয়েছিলাম সহিংসতা কমবে।’ কারণ যুদ্ধবিরতির প্রস্তাব আফগান ও যুক্তরাষ্ট্রকে দিয়েছিলেন তালেবানরাই। তারা জানিয়েছিলেন, শান্তি আলোচনার জন্য তারা প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়