শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় স্পিরিট পানে দুই বন্ধুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের ইশ্বরঘাট গ্রামে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহত আল আমিন (৩০) ইশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে ও আব্দুল আলিম (৩০) একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

[৩] জানা যায়, আল আমিন ও আব্দুল আলিমসহ ৩/৪জন বন্ধুর সঙ্গে বুধবার সকালে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা মনের আনন্দে মদ হিসেবে রেকটিফাইড স্পিরিট পান করে। পরে দুপুরে তারা নিজ নিজ বাড়ীতে ফিরে যায়। বিকেল ৩টায় নিজেদের বাড়ীতে অসুস্থ্য হয়ে পরে আল আমিন ও আব্দুল আলিম। বিকেল ৫টায় আল আমিন নিজ বাড়ীতে মৃত্যু হয়।

[৪] অন্যদিকে অসুস্থ্য আব্দুল আলিমকে তার স্বজনরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্পিরিট পানের তথ্য প্রকাশ করে আব্দুল আলিম। তার উন্নত চিকিৎসার জন্য আব্দুল আলিমকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় আব্দুল আলিম মৃত্যু হয়।

[৫] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। রেকটিফাইড স্পিরিট পান করে আল আমিন ও আব্দুর রশিদ নামের দুজনের মৃত্যু হয়েছে। তবে মোট কতজন স্পিরিট পান করেছিলো সেটা জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কাহারও প্রতি কোন অভিযোগ না থাকায় আল আমিনের লাশ মযনাতদন্ত ছাড়ায় দাফন করেছে আর আব্দুল আলিমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়