শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা, দাদা কারাগারে

আব্দুল্লাহ মামুন : [২] লালমনিরহাটের পাটগ্রামে এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দাদা মোক্তার আলীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ওই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] গত মঙ্গলবার রাতে শিশুর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মোক্তার আলীকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মোক্তারকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত মোক্তার আলী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলর পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী এলাকার আবুল খায়েরের ছেলে।

[৪] শিশু শিক্ষার্থী জানায়, ফেব্রুয়ারি মাস থেকে তাকে ধর্ষণ করে আসছিল প্রতিবেশী দাদা মোক্তার। ঘন ঘন বমি ও খেতে না পারার কারণ খুঁজতে গিয়ে দাদী বুঝতে পারেন শিশুটি অন্তঃসত্ত্বা ।

[৫] পাটগ্রাম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, শিশুটি ৩ মাসের অন্তঃসত্ত্বা । প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার আলী ওই শিশুটিকে ৭ দিন ধর্ষণের কথা জানিয়েছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়