শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেলে রাখা মেডিকেল বর্জ্য থেকে ছড়াচ্ছে করোনাভাইরাস : বিশেষজ্ঞরা

মিনহাজুল আবেদীন : [২] করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের একটি কমলাপুরের রেলওয়ে জেনারেল হাসপাতাল। ২ মে থেকে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে সরকারি এই হাসপাতাল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা মেডিকেল বর্জ্য বায়োসেফটিক্যাল ব্যাগে ভরে না রেখে তা বাইরের ডাস্টবিনে ফেলে রাখছে। প্রথম আলো

[৩] স্থানীয় ব্যক্তিরা বলছেন, কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের মতো আরও অনেক হাসপাতাল মেডিকেল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করছে না। হাসপাতালের সামনে যত্রতত্র স্তূপ করে ফেলে রাখছে। কালের কন্ঠ

[৪] সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শক ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, মাস্ক, হ্যান্ডগাভসসহ যেকোনো ধরনের মেডিকেল বর্জ্য বাইরে ফেলে রাখা উচিত নয়। সরকারি-বসরকারি যে প্রতিষ্ঠানই হোক, তাদের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার যে গাইডলাইন আছে, সেগুলো অনুসরণ করে কাজ করা উচিত।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, মেডিকেল বর্জ্যগুলো হাসপাতালের সামনে ফেলে রেখে দেয়াটা অন্যায়। করোনার সংক্রমণের ঝুঁকি তৈরি করবে। তবে আমাদের এটি পরিত্যাগ করতে হবে। যুগান্তর

[৬] ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, ঢাকার প্রতিটা বাড়িতে এই ধরনের বর্জ্য তৈরি হচ্ছে। আবার হাসপাতালে এই ধরনের বর্জ্য বেড়ে গেছে। এসব বর্জ্য যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয়, তাহলে এর পরিণতি খারাপ হবে। করোনার সংক্রমণের ঝুঁকি বাড়বে। এ ব্যপারে সর্তক হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়