শিরোনাম
◈ ৩০০ কর্মীকে ছাঁটাই করলো ওয়াশিংটন পোস্ট ◈ ইরানের পারমাণু অধিকারের পক্ষে চীন কেন অবস্থান নিচ্ছে? ◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট অধিবেশন অনলাইনে পরিচালনার ব্যবস্থা নিন স্পীকারকে বিএনপির সংসদীয় নেতা হারুনুর রশীদ

মনিরুল ইসলাম : [২] আসন্ন জাতীয় সংসদের বাজেট অধিবেশন বর্তমান করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে অনলাইনে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা দেবার স্পীকারকে অনুরোধ জানিয়েছে বিএনপি। বিএনপির সংসীদয় দলের নেতা চাপাইনবাবগন্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো হারুনুর রশীদ।

[৩] তিনি আজ দুপুরে এ প্রতিবেদকের সাথে আলাপকালে এ অনুরোধ জানান।

হারুনুর রশীদ বলেন, দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন সংত্রুমণের হার বেড়েই চলছে। সংসদ সদস্য ও তাঁদের পরিবার এবং সংসদ ভবনে দায়িত্ব পালনকারী নিরাপত্তা কর্মীরা একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

[৪] তিনি বলেন, বাজেট অধিবেশন একটি বড় প্রত্রুিয়া। একে ঘিরে অনেকেই একত্রিত হবেন। অধিবেশনে নানাবিধ কার্যক্রম উপস্থিতিও বাড়বে। এই পরিস্থিতিতে অধিবেশন নিয়ে চ্যালেঞ্জের পাশাপাশি আতঙ্কও রয়েছে।

[৫] তিনি বলেন, সরকারি দলের সদস্যরাও আত্রুান্ত হয়েছে। বিগত একদিনে অধিবেশনে করোনা ঝুঁকি এড়াতে অধিবেশনে অনুপস্থিত ছিলেন। তাই আমি ও আমার সংসদীয় দল মনে করে বাজেট অধিবেশন অনলাইনে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হউক।

[৬] হারুনুর রশীদ স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর উদ্দেশ্যে করে বলেন, মাননীয় স্পীকার আপনি অনলাইনে বাজেট অধিবেশন পরিচালনার উদ্যোগ নিন। এ ব্যাপারে যা করা দরকার সংসদ নেতার সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করুন।

[৭] প্রসঙ্গত, আগামী ১০ জুন বিকাল ৫ টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। ইতিমধ্যে বাজেট অধিবেশনে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১১ জুন সংসদে আগামী ২০২০-২০২১ সালের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।

[৮] অধিবেশনের প্রথম দিনে চলতি সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও তা আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি করা হবে। পরদিন সংসদের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট আলোচনা শেষে আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়