শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সংকটের কারণে শতাধিক পত্রিকা ছাপানো বন্ধ করে দিচ্ছেন রুপার্ট মার্ডক

দেবদুলাল মুন্না : [২] অস্ট্রেলিয়ায় ১০০টির বেশি আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা ছাপানো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রুপার্ট মার্ডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া।দ্য গার্ডিয়ান ও কাউন্টার পাঞ্চ

[৩] প্রতিষ্ঠানটি থেকে বলা হয়েছে, ছাপানো বন্ধ হতে যাওয়া তাদের আঞ্চলিক ও স্থানীয় পত্রিকাগুলো ২৯ জুন পর্যন্ত ছাপানো হবে। এরপর থেকে এসব পত্রিকার ৭৬টির অনলাইন সংস্করণ চালু থাকবে, ৩৫টি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

[৪] কাউন্টার পাঞ্চকে এ প্রতিষ্ঠানের মিডিয়া উইং সিইও রিচার্ড ব্রাভ বলেন, পাঠক সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়া গেছে, চরম ভাটা পড়েছে বিজ্ঞাপন প্রাপ্তিতে। তাই অনেকে কর্মসংস্থান হারাবেন জেনেও এ ব্যবস্থা নিতে হলো।

[৫]নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলনার এক বিবৃতিতে বলেছেন, করোনা মহামারির কারণে সংবাদপত্র শিল্পে স্থায়ী পরিবর্তন আসছে। স্থানীয় ছাপানো পত্রিকাগুলোর টিকে থাকার ওপর এই সংকট প্রভাব ফেলেছে।

[৬] পত্রিকাগুলো ছাপানো বন্ধ হয়ে গেলে ৩৭৫ জনের বেশি সাংবাদিক চাকরি হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ১২০০ জন চাকরি হারিয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়