শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় পুলিশ সেজে ছিনতাই মামলার প্রধান আসামী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধান বীজ ও টাকা ছিনতাই মামলার প্রধান আসামী হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (২৮ মে) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। হাফিজুল ইসলাম উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার সাবেক ইউপি সদস্য মৃত খলিলুর রহমানের পুত্র।

[৪] হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হবে। মামলার অপর আসামী দেলোয়ার হেসেনকে হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

[৫] উল্লেখ্য, গত শনিবার (২৩ মে) নীলফামারী জেলার সৈয়দপুর থেকে বিভিন্ন ধানের বীজ ক্রয় করে লালমনিরহাট ফেরার পথে পুলিশ কর্মকর্তা সেজে কয়েকজন ব্যক্তি হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় ব্যবসায়ী শাহাদাত হোসেনের নগদ ৮ হাজার ৫ শত ও বিক্যাশে ১৮ হাজার টাকা জোর পূর্বক আদায় করে। গাড়ি থেকে দেড় লক্ষ টাকার ধান বীজও নামিয়ে নেয় এমন অভিযোগ ব্যবসায়ী শাহাদাতের। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়