শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে শোয়েব আখতার, ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান ক্রিকেট দলের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতে, গত দশ বছর ধরে ধীরে ধীরে ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আইসিসি। করোনা ভাইরাসের লকডাউনে বসে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

[৩] শোয়েবের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের অধিক প্রচলের কারণে এখন ফাস্ট বোলাররা বোলিং করছেন ধীরে আর স্পিনারদের গতি বাড়ছে আগের চেয়ে বেশি। যে কারণে এখন আর শোয়েব আখতার-শচিন টেন্ডুলকারের মতো বিখ্যাত দ্বৈরথ দেখা যায় বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

[৪] শোয়েব বলেছেন, আপনি স্পষ্টভাবে একটা কথা বলি? তারা (আইসিসি) ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। আমি সরাসরিই বলছি, গত ১০ বছরে তারা ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। আমি বলবো, খুব ভালো করেছেন, যেমনটা ভেবেছিলেন, ঠিক তেমনটাই করতে পেরেছেন।- অধিকার

[৫] পাকিস্তানের এই সাবেক পেসার আইসিসিরি পরিবর্তিত নিয়মগুলো নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, আমি বারবার বলছি ওভারে বাউন্সারের নিয়মটা (প্রতি ওভারে সর্বোচ্চ ১টি) বদলানো উচিৎ। কারণ আপনি এখন দুই নতুন বল দিয়ে খেলেন এবং মাত্র চারজন ফিল্ডার থাকে বাইরে। আপনি আইসিসিকেই জিজ্ঞেস করুন, গত ১০ বছরে ক্রিকেটের মান বেড়েছে নাকি কমেছে। এখন শচীন-শোয়েবের সেই দ্বৈরথটা কোথায়? - ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়