শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন দেশের হয়ে প্রথম কারাতে বিশ্বকাপ খেলা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক : [২] ঈদের দিন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমায়ুন কবির। করোনায় আক্রান্ত ধারণা করা হলেও পরীক্ষার ফল আসে নেগেটিভ। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি আর ফেরা হলো না দেশের কারাতে অঙ্গনের চেনা মুখ হুমায়নের। ৫২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।

[৩] দেশে-বিদেশে অনেক সোনাজয়ী হুমায়ুন কবির বাংলাদেশের হয়ে প্রথম কারাতে বিশ্বকাপ খেলেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ আনসার কারাতে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

[৪] আন্তর্জাতিক বিচারক হিসেবে পরিচিতি পেয়েছেন। গত ডিসেম্বরে নেপালে দক্ষিণ এশিয়ান গেমসে খেলা পরিচালনা করে আসেন। জাতীয় কারাতে দলের সাবেক এই খেলোয়াড় খেলা ছেড়ে জাতীয় দলের কোচও হয়েছেন।

[৫] হুমায়ুন কবিরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ দেখা হয়েছিল ৩ বছর আগে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তিনি যেতে পারেননি যুক্তরাষ্ট্র। কাগজপত্রের সমস্যায় ভিসা নিতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়