শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাস্তায় আটকে পড়া শজারুকে পার করালো কাক, ভিডিও ভাইরাল

আক্তারুজ্জামান : [২] ইন্টারনেট আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।

[৩] এবার ভাইরাল হয়েছে এক কাক ও শজারুর ভিডিও। গাড়ির ভয়ে রাস্তা পার হতে নাজেহাল এক ছোট্ট শজারু। বেচারা একটু একটু এগোয় আবার দাঁড়িয়ে পড়ে। শেষে ত্রাতার ভূমিকায় হাজির হল এক কাক। যতক্ষণ না পর্যন্ত সাবধানে শজারু রাস্তা পার হল ততক্ষণ ঠোঁট দিয়ে ঠেলে ঠেলে তাকে সুরক্ষা দিয়ে গেল কাক।

[৪] এই ভিডিও স্ট‍্যান্সগ্রাউন্ডেড নামে একটি টুইটার হ‍্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ক‍্যাপশনে লেখা, একটি কাক একটি শজারুকে ঠেলে ঠেলে রাস্তা পার করাচ্ছে যাতে সে চাপা না পড়ে। সব হিরোরা বর্ম পরে না। ভিডিওটি ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়