শিরোনাম
◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ  ◈ ২৫ মার্চ দোহায় বসছে আইসিসির বোর্ড সভা ◈ দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে পর্যটক ভিসা আজ থেকে চালু ◈ প্রতি কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা খরচ, আগের চেয়ে দ্বিগুণ ব্যয় নতুন দুই মেট্রোরেলে ◈ সাকিব আল হাসান ফিট থাকলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন: আশরাফুল ◈ ববি হাজ্জাজের মিথ্যাচার অচিরেই সরকার পতনের কারণ হতে পারে: খেলাফত মজলিসের হুঁশিয়ারি ◈ রমজানে বাজারে আমেরিকান পণ্য দেখে সন্তোষ প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ আইসিটির প্রধান কৌঁসুলি তাজুলকে সরানোর গুঞ্জন ◈ বঙ্গভবনে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয়দফায় রাজস্থানসহ ভারতের ৩ রাজ্যে হামলে পড়েছে পঙ্গপাল, বিপাকে কৃষকরা

ইকবাল খান: [২] ডিসেম্বর-ফেব্রুয়ারির পর এ মাসের শুরুতে প্রথমে রাজস্থানে হামলে পড়ে পঙ্গপালের ঝাঁক। পরবর্তীতে মধ্য ও উত্তর প্রদেশেও ছড়িয়ে পড়েছে পঙ্গপাল। পাঞ্জাব ও গুজরাটকে সতর্ক করা হয়েছে পঙ্গপালের হামলা সম্পর্কে। টাইমসনাউ নিউজডটকম, শীর্ষ নিউজ।

[৩] পরিস্থিতি মোকাবেলায় রাজস্থানের কৃষিবিভাগ ৪৫ টি পিকআপ, ৭০ টি যান দিয়ে পরিস্থিতি মনিটরিং করছে এবং ৬০০ ট্রাক্টর দিয়ে আক্রান্ত এলাকাগুলোতে কীটনাশক ছিটাচ্ছে। এখন পর্যন্ত রাজ্যের ১৬ জেলার সবজি, ফসল ও গাছ ধ্বংস করেছে পঙ্গপাল।
রাজ্য সরকার কেন্দ্রের কাছে ড্রোন চেয়েছে এ লড়াইয়ে।

[৪] মধ্য প্রদেশের কর্মকর্তারা জানান, বর্ষা না আসা পর্যন্ত এই সংকট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। রাজ্য কৃষি বিভাগের উপ-পরিচালক কমল কাটিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা খবর পেয়েছি রাজ্যে ২.৫ থেকে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে।

[৫] উত্তর প্রদেশের ১৭ জেলার ফসলের ক্ষেতে পঙ্গপাল হামলে পড়েছে। রাজ্যের ঝাঁসিতে জেলা প্রশাসন দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়