শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘এরপর কোনো শো করলে সেটার নাম হবে জিলাপি উইথ তামিম’

নিজস্ব প্রতিবেদক : [২] বন্ধ ক্রীড়াঙ্গনেও ভক্তদের দারুণ বিনোদন দিচ্ছিলেন তামিম ইকবাল। জাতীয় ওয়ানডে দলের এ অধিনায়ক ফেসবুক লাইভে ১২টি পর্বে দেশে-বিদেশের বিভিন্ন ক্রিকেটারদের এনে জমজমাট আড্ডা দিয়েছেন। আর সেটার জনপ্রিয়তাও ছিলো আকাশচুম্বী। তবে শনিবার রাতে ওই শো শেষ হয়ে গেছে।

[৩]শেষ পর্বের লাইভ শোতে তামিম ইকবালের অতিথি ছিলেন জাতীয় দলের তিন পাণ্ডব- মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। আড্ডার শেষদিকেই ‍তামিমের শো নিয়ে কথা বলেন ম্যাশ-মুশি-রিয়াদরা। আপাতত আর কোনো লাইভ করবেন না তামিম। তবে আবার যদি করেন সেটার নাম কি হতে পারে সেটা ঠিক করতে গিয়েই জিলাপির নাম বলেন রিয়াদ।

[৪] ১২ পর্বের এই লাইভ আয়োজনের জন্য সবাই তামিমকে ধন্যবাদ জানান। এসময় মুশফিক বলে উঠেন, ভবিষ্যতে এমন আরো অনুষ্ঠান আয়োজন করতে পারেন তামিম। এমনকি ক্যারিয়ার শেষেও এই কাজ চালিয়ে যেতে পারেন তিনি। এ সময় মাহমুদুল্লাহ রিয়াদ বলে উঠেন, 'এরপর তামিম শো করলে সেটার নাম কি হবে আমি ঠিক করে রেখেছি। তখন শোয়ের নাম হবে জিলাপি উইথ তামিম।'

[৫] তবে ভবিষ্যতে কবে লাইভ আয়োজনের পরিকল্পনা রয়েছে সেটা তামিম খোলাসা করে বলেননি। আবার কোনো কারণে এমন লম্বা ছুটি পেলে সেই সময় এমন অনুষ্ঠানের আয়োজন করার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের এই ওপেনার। তবে এর জন্য হয়তো আবার কোনো দুর্যোগের অপেক্ষা করতে হবে। যেটা কেউই চাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়