শিরোনাম
◈ ১৫ দিনের ব্যবধানে জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা কমল ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩২ (ভিডিও)

শাহীন খন্দকার ও মহসীন কবির : [২] রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৪৮০ । আক্রান্ত হয়েছেন ৩৩৭৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন, মোট সুস্থ হয়েছেন ৬৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৮৩ শতাংশ।

[৪] তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৯ ১৮৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮ ৯০৮ জনের পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের।

[৫] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৫৩ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৪৪৪৬ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ১৬৩ জন।

[৬] ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে ছয় হাজার ৩৪টি শয্যা আছে। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।

[৭] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়