শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন কৃষিপণ্য না কেনায় মার্কিন কৃষকরা বিপন্ন, ব্রাজিল থেকে বেইজিংয়ের রেকর্ড পরিমান সয়াবিন আমদানি

রাশিদ রিয়াজ : [২] ৫০ বিলিয়ন ডলারের কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনার প্রতিশ্রæতি দিয়েছিল চীন। চলতি বছরের প্রথম তিন মাসে ৩.১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনেছে চীন। মার্কিন কৃষকরা বলছেন চীনকে আরো কৃষি পণ্য ক্রয়ে উদ্যোগী হতে। ফক্স নিউজ

[৩] যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের হাইপ্রোফাইল বাণিজ্য চুক্তি হয় গত জানুয়ারিতে। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের প্রধান অর্থনীতিবিদ জন নিউটন বলেন চীনের মার্কিন কৃষি পণ্য ক্রয়ের গতি বৃদ্ধি করা প্রয়োজন কারণ তারা গত এপ্রিলে ব্রাজিল থেকে রেকর্ড পরিমাণ সয়াবিন কিনেছে যা যুক্তরাষ্ট্রের কৃষকদের উদ্বিগ্ন করে তুলেছে।

[৪] চুক্তি অনুযায়ী আগামী দুই বছরে চীনের অতিরিক্ত ২’শ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার কথা। একই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি না করা, মুদ্রা কারসাজি থেকে বিরত ও আর্থিক খাতে সহযোগিতায় উভয় দেশ অঙ্গীকার করে।

[৫] কৃষি পণ্য ছাড়াও বেইজিং অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলারের সেবাপণ্য, ৫০ বিলিয়ন ডলারের জালানি ও ৮০ বিলিয়ন ডলারের উৎপাদনীল পণ্য ক্রয়ের নিশ্চয়তা দেয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র ৩৭৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত শুল্ক আরোপ না করার অঙ্গীকার করে।

[৬] কিন্তু করোনা পরিস্থিতির পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় তিক্ত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পর এ ভাইরাসের জন্যে চীনকে দায়ী করে চললেও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশ বাণিজ্যি চুক্তি মেনে চলবে। করোনার কারণে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মার্কিন কৃষকদের ১৬ বিলিয়ন ডলার বিশেষ সহায়তা দিয়েছে।

  • সর্বশেষ