শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানির হ্যামবার্গে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

রাশিদ রিয়াজ : [২] জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ বিক্ষোভকারীদের। পুলিশ বলছে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় না রেখে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসে এবং লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করে। আরটি

[৩] ১২০ জনের মত প্রতিবাদকারীর একটি দল প্রথমে রাস্তায় নেমে আসে। এসময় পুলিশ তাদের সরে যেতে বলে। ধীরে ধীরে প্রতিবাদকারীদের সংখ্যা আরো বাড়তে থাকে। তারা লকডাউন প্রত্যাহারের বিরুদ্ধে ¯েøাগান দিতে শুরু করলে পুলিশ বাধা দেয়া শুরু করে।

[৪] এসময় একজন প্রতিবাদকারীর হাতে পোস্টারে লেখা ছিল লকডাউন ষড়যন্ত্রমূলক ও ডানপন্থী এজেন্ডার বিরুদ্ধে। এধরনের প্রতিবাদ সমাবেশে অংশ নেন ডানপন্থীরা। তবে তারা এধরনের সমাবেশের জন্যে কোনো অনুমতি নেয়নি। আরেকটি পোস্টারে লেখা ছিল ‘স্টপ দি করোনা ম্যাডনেস।’

[৫] একপর্যায়ে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে এক ব্যক্তি পানির বোতল ছুড়ে মারে। একজন প্রতিবাদকারীকে পুলিশ গ্রেফতারের পর ছেড়ে দেয়।

[৬] এধরনের লকডাউন বিরোধী প্রতিবাদ বার্লিনে অনুষ্ঠিত হয়েছে। জার্মান পার্লামেন্টের সামনেও প্রতিবাদকারীরা লকডাউন তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ করে।

  • সর্বশেষ