শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে করোনার ক্ষতি মেটাতে কৃষিখাতে যন্ত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ

প্রিয়াংকা : [২] নীতি নির্ধারকরা জানান, এক ইঞ্চি কৃষি জমিও অনাবাদী থাকবে না- সরকারের এমন ঘোষণার বাস্তবায়ণ চান তারা। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, করোনার ক্ষতি থেকে কৃষি ও কুষককে সুরক্ষা দেয়ার চেষ্টাই থাকবে এবারের বাজেটে।

[৩] কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি কৃষিতে একটা সুনির্দিষ্ট সমন্বয় করে ফসল, মৎস্য এবং প্রাণীসম্পদ সবগুলোকে একত্রিত করে স্পেসিফিক কিছু প্রজেক্ট করেন যেগুলো বাণিজ্যিক ভিত্তিতে অর্থ উপার্জনে সহযোগিতা করবে তাহলে তা ক্ষতি পূরণে বিশেষ সহায়ক হবে।

[৪] ড. দেবব্রত ভট্টাচার্য বলেন, মহামারী পরবর্তীকালে প্রকোট আকারে বেকারত্ব দেখা দিবে। বিশেষ করে যুব বেকারত্ব। শিক্ষিত যুবকদের আধুনিক কৃষিতে যোগ দানে উদ্বুদ্ধ করার বিষয়ঠির দিকে জোর দিতে হবে।

[৫] ড. হোসন জিল্লুর রহমান জানান, আমরা দুটি চালিকা শক্তির ওপর ভর করে আমরা গত ২০ থেকে ৩০ বছর চলেছি। তৈরি পোষাক খাত ও প্রবাসী আয়। এই চালক এখন ক্লান্ত। সুতরাং কৃষি হচ্ছে আগামীর প্রবৃদ্ধির অন্যতম চালক।

[৬] কৃষকদের দাবী, সরকার যেন ক্ষতিগ্রস্ত সরকার মৎস্য, পোল্ট্রি ও দুগ্ধ খামারীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়