শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে যুবলীগের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন

নুর উদ্দিন মুরাদ : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের পক্ষে ৩ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি মো.নুরুল করিম জুয়েল।

[৩] শনিবার ২৩ মে বিকালে উপজেলার চরহাজারী ইউনিয়নে হাজারী হাট আলিম মাদ্রাসার হল রুমে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

[৪] এসময় বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল,চরহাজারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো.নুরুল হুদা, চরপার্বতী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তানভীর।আরো উপস্থিত ছিলেন- চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন মিঠু,চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আকাশ প্রমুখ।

[৫] এবিষয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি মো.নুরুল করিম জুয়েল বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল'র নির্দেশনায় গরিব, অসহায় ও দুস্থ্য এ মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে এ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়