শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে এক দম্পতি ও বাবা-মেয়েসহ আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি : [২] শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বাগেরহাটের ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলে তা জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। এরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাঁতি গ্রামের স্বামী-স্ত্রী, একই উপজেলার ধনপোতা গ্রামের বাবা-মেয়ে (শিশু) ও বাগেরহাট সদর উপজেলার রাংদিয়া চাঁপাতলা গ্রামের এক ব্যক্তি। এরা সবাই ঢাকা ও চট্টগ্রাম থেকে এসেছেন।

[৩] জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, ফকিরহাটের দম্পতিরা চট্টগ্রাম থেকে গত ১৭ মে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। তাদের মধ্যে করোনাভাইরাসের কোন উপসর্গ না থাকলেও জেলার বাইরে থেকে আসার কারণে স্বাস্থ্য বিভাগ ১৯ মে তাদের তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

[৪] অন্যদিকে বাগেরহাট সদর উপজেলার রাংদিয়া চাঁপাতলা গ্রামের ওই ব্যক্তি ১৪ দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। ওই সময় থেকে তিনি বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন। দুইদিন আগে তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি বাগেরহাট সদর হাসপাতালে যান। তখন এই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।”

[৫] আক্রান্তদের একজন বাদে বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের বাড়ির লোকজনের যাতে সুরক্ষিত থাকতে পারে সেজন্য স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে হুমায়ুন কবির জানান।

[৬] তিনি বলেন, এ নিয়ে বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ জনে দাঁড়ালো। এছাড়া বাগেরহাটের ফকিরহাট, শরণখোলা, কচুয়া, বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়