শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় মানুষের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

ইসমাঈল হুসাইন ইমু : [২] বিমান বাহিনীর মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বিমান বাহিনীর ১১৯ জন সদস্য আম্ফান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে সাতক্ষীরায় অবস্থান করছেন।

[৩] শুক্রবার সাতক্ষীরার দক্ষিণ আলিপুর এলাকার জনগণকে চিকিৎসা সেবা দেন। এছাড়া, তারা সেখানে রাস্তাঘাট ও ঘরবাড়ির ওপর উপড়ে পড়া গাছপালা সরিয়ে রাস্তাঘাট চলাচল উপযোগী ও ঘরবাড়ি মেরামতের কাজে সহায়তা করেন।

[৪] আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জেনারেটর, ওয়াটার কন্টেনার, ইলেকট্রিক মোটর পাম্প সহ প্রয়োজনীয় সরঞ্জাম সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

[৫] মৌলভীবাজার, বিমান বাহিনী স্টেশন শমশেরনগর এলাকার এতিম শিশুদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়