শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনির বাড়িতে ভাইরাস আক্রান্ত বাড়ছে, সিল করা হল আবাসন

মুসফিরাহ হাবীব: [২] ভারতে চতুর্থ দফার লকডাউনের মধ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। এ ভাইরাসের কবল থেকে রক্ষা পাচ্ছেন না তারকারাও। বনি-জাহ্নবী কাপূরের বাড়িতে দু’দিন আগেই এক পরিচারক আক্রান্ত হয়েছিলেন। এবার জানা গেছে, আরও দুই পরিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

[৩] বনি এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য না করলেও মুম্বইয়ের ‘স্পটবয়’ ম্যাগাজিন থেকে পাওয়া তথ্যানুযায়ী, ওসিয়াড়া থানার ভারপ্রাপ্ত অফিসার দয়ানন্দ ভানগড় বনির আরও দুই পরিচারকের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করছেন। ইতোমধ্যেই সিল করে দেওয়া হয়েছে মুম্বাইয়ের গ্রিন একর আবাসন। যেখানে বনি, জাহ্নবী থাকেন। হোম কোয়রান্টিনে থাকতে হচ্ছে কপূর পরিবারকেও।

[৪] বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কপূর থেকে মোরানি পরিবার... বহু তারকাই আক্রান্ত হয়েছিলেন এই করাল রোগে। রান্নার লোকের সংস্পর্শ থেকে কপূর পরিবারে যাতে করোনা সংক্রমণ না হয়, আপাতত সেই কামনাই করছেন তার অনুরাগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়