শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে?

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কলকাতার মহারাজ’ সৌরভ গাঙ্গুলির বাড়িতে আম্পানের আঘাত

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারির মধ্যে বুধবার বাংলাদেশ ও ভারতে আঘাত হানে সুপার সাইক্লোন ‘আম্পান’। পশ্চিমবঙ্গে বেশ বড় প্রভাব রেখে গেছে এই ঝড়। রাজ্যটির বেশ কটি জেলায় ধ্বংসলীলা চালায় ‘আম্পান’। আঁচড় কেটে গেছে ‘কলকাতার মহারাজ’ খ্যাত সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও।

[৩] ঝড়ের তাণ্ডবে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রধান সৌরভের কলকাতার বেহালার বীরেন রায় রোডের বাড়িতে বিপজ্জনকভাবে হেলে পড়ে একটি আমগাছ। বৃহস্পতিবার সেই গাছটিতে দড়ি বেঁধে ঠিক আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। বাড়ির লোকদের নিয়ে নিজেই এই কাজ করেছেন সৌরভ।

[৪] টুইটারে যার দুটি ছবিও পোস্ট করেছেন ক্রিকেট মাঠের ডাকাবুকো চরিত্রের সৌরভ। ক্যাপশনে লিখেছেন, এই বয়সে লড়াই করে ঘাম বেরিয়ে গেল। সৌরভের আম গাছ রক্ষা করার প্রচেষ্টার ছবি এরই মধ্যে ভাইরাল।- টুইটার থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়