শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা একইসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় জানতে পারলেন, তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ আসার বিষয়টি অপু নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে ডেঙ্গু ও করোনার সঙ্গে লড়তে হবে। আল্লাহই জানেন এবার ফলাফল কী হবে?’

[৩] অপু জানান, চার দিন আগে তার জ্বর আসে এবং এরপর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। এরপর আজ আবার করোনা সংক্রমণের বিষয়টি জানতে পারলেন। তবে শারীরিকভাবে এখনো সবল রয়েছেন বলে জানান তিনি।

[৪] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলেও দায়িত্ব পালন করেছেন জানিয়ে অপু বলেন, ‘তাছাড়া নিজের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে ত্রাণ ও ঈদ উপহার প্রদান করলাম। এসব ব্যস্ততার মধ্যে আমাকে শেষ পর্যন্ত করোনা ধরেই ফেলল।’

[৫] এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি বলেন, ‘অপু ধানমণ্ডির বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।’আমাদের সময়, দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়