শিরোনাম
◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আল্লাহর দলের এক সদস্য আটক

রফিকুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: [২] বুধবার তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল­াহর দলের ফরিদুল ইসলাম (৩৫) নামে এক সক্রিয় সদস্যকে গত মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।

[৩]ফরিদুল ইসলামকে আটক করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

[৪] জানা গেছে, গুমানীগঞ্জ ইউনিয়নের তরফ মনু গ্রামের মৃত নূর হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল হর দলের সদস্য হিসেবে দেশবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। ইতিমধ্যে ফরিদুলের কয়েক সহযোগী র‌্যাবের হাতে আটক হয়। ফরিদুল এসময় পালিয়ে গেলেও গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাটাখালী ব্রীজ এলাকা থেকে তাঁকে আটক করে।

[৫] গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, আটক ফরিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ