শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় দিদিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

মুসা আহমেদ : [২] করোনা সংক্রমণে রোধে লাতিন আমেরিকায় চীনের রাইড শেয়ারিং অ্যাপ দিদি চুজিংয়ে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাইড শেয়ারিং এ জায়ান্ট প্রতিষ্ঠানটি। রয়টার্স

[৩] গাড়ি চালক কিংবা যাত্রী মাস্ক পরছে কিনা কিংবা গাড়ি করোনামুক্ত কিনা সেটা বলে দিবে অ্যাপে করে নতুন যুক্ত হওয়া এ প্রযুক্তি। জানুয়ারিতে করোনার ব্যাপক প্রাদুর্ভাব হলে তখন থেকেই এই অ্যাপে এরকম প্রযুক্তি যুক্ত করার বিষয়ে দিদির পক্ষ থেকে জানানো হয়।

[৪] অ্যাপের বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, ২২ মে থেকে নতুন সংস্করণের এ দিদি চালু হবে। রাইড শুরুর আগে মোটরগাড়ি চালককে অবশ্যই মাস্কসহ সেলফি তুলতে হবে। অতঃপর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেটি যাচাইকৃত হবে। এরপর জুন থেকে এ অ্যাপেই নতুন করে যুক্ত হবে তাপমাত্রা পরিমাপ ব্যবস্থা। গাড়ির সরঞ্জামে কোন সংক্রমণ আছে কিনা তা জানার জন্য ছবিগুলো আপলোড করে ভেরিফাই করে নিতে হবে।

[৫] জাপানের সফটব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত দিদি জানায়, চালক ও যাত্রী যদি স্বাস্থ্যবিধি নিয়ে আপত্তি কিংবা ভ্রমণ অনিরাপদ মনে করে তাহলে উভয়ই যাত্রা বাতিল করতে পারবে। লাতিন আমেরিকা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে অ্যাপ সুবিধা ছড়িয়ে পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।

[৬] বর্তমানে লাতিন আমেরিকার ৮টি দেশসহ অস্ট্রেলিয়া ও জাপানে রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হচ্ছে দিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়