শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওয়াজের পরিবারে শারীরিক-মানসিক অত্যাচার সহ্য করেছি: আলিয়া

ডেস্ক রিপোর্ট : ওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে দীর্ঘ ১১ বছরের সংসার ত্যাগ করছেন আলিয়া সিদ্দিকি। দীর্ঘ ১০ বছর ধরে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন বলে জানান আলিয়া। তিনি আরও বলেন, সন্তানদের যখন একা হাতেই বড় করে তুলছেন, তখন নওয়াজের নামের সঙ্গে জড়িয়ে থাকার আর কোনও প্রয়োজন নেই। দেশ রূপান্তর

বলিউডলাইফকে দেওয়া এক সাক্ষাতকারে আলিয়া সিদ্দিকি জানান, নওয়াজের সঙ্গে বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয়। প্রথমে তাকে ধর্ম পালটে ফেলতে বলা হয়। নওয়াজের জন্য তা করেন তিনি। কিন্তু এরপর থেকে পরিবারের মধ্যে যে অশান্তি শুরু হয়, তা ক্রমে অসহনীয় হয়ে উঠতে শুরু করে বলে দাবি করেন আলিয়া।

তিনি আরও বলেন, নওয়াজ কোনওদিন তার গায়ে হাত তোলেননি, এটা ঠিক। কিন্তু অশান্তি শুরু হলে যেভাবে চিৎকার, চেঁচামেচি শুরু হয়, তা ক্রমশ মাত্রা ছাড়িয়ে যেতো। এমনকী, সন্তানদের সঙ্গেও কখনও ভাল করে কথা বলতেন না নওয়াজ। ৩-৪ মাস হয়ে গিয়েছে, সন্তানদের দেখতে পর্যন্ত আসেননি তিনি। তবে সন্তানরা এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে। দিনের পর দিন ধরে বাবা-র কাছ থেকে দূরে সরে থাকতে থাকতে, এখন বাবার প্রয়োজনীয়তা সন্তানরা ভুলতে শুরু করেছে বলে জানান আলিয়া সিদ্দিকি।

তিনি আরও দাবি করেন, মুম্বইয়ের ফ্ল্যাটে তাদের সঙ্গেই নওয়াজের মা, ভাই থাকেন। নওয়াজের ভাই সামাজ তার গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ করেছেন আলিয়া। হঠাৎ বড় মাপের অভিনেতা হয়ে যাওয়ায়, নাম, যশ পেয়ে নিজেকে অন্যরকম কিছু মনে করেন নওয়াজ।

আলিয়া আরও বলেন, নওয়াজের আগের স্ত্রীও এই কারণে তাকে ছেড়ে গিয়েছেন। সে কথা প্রায় সবারই জানা। তবে এই নিয়ে নওয়াজের পরিবারের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে। বিচ্ছেদ হয়েছে ৪টি। তাকে নিয়ে এবার পঞ্চমবারে পড়ল বলে দাবি করেন আলিয়া সিদ্দিকি।

সেই সঙ্গে তিনি আরও জানান, আলিয়া সিদ্দিকি নাম পালটে তিনি ফের অঞ্জলি কিশোর পান্ডেতে ফিরে এসেছেন। কোনও তারকার স্ত্রী হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বাচাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আলিয়া। সন্তানদের নিজের দায়িত্বে রেখে বড় করতে চান বলেও জানান আলিয়া সিদ্দিকি।

প্রসঙ্গত, গত ৭ মে স্ত্রীকে বিয়ে বিচ্ছেদের নোটিশ পাঠান নওয়াজ।

  • সর্বশেষ