শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপকূলীয় জেলা ও রোহিঙ্গাক্যাম্পে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে একশনএইড

কূটনৈতিক প্রতিবেদক : [২] একশনএইড এ তথ্য জানিয়ে বলেছে, স্বাস্থ্যবিধি মেনে রোহিঙ্গাক্যাম্পে ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে সচেতনতা কার্যক্রম চালিয়েছে একশনএইডের স্বেচ্ছাসেবী ও কর্মীরা।
[৩] ঝড়ের পূর্বাভাস হিসেবে সতর্কতা সংকেত দেখিয়ে ক্যাম্পগুলোতে টাঙানো হয় পতাকা।
[৪] বিভিন্ন ক্যাম্পের ব্লকে ব্লকে মাইকিং করে ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সচেতন করা হয়।
[৫] দুর্যোগ পরবর্তী সময়ে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জরুরি সেবা নিশ্চিত করতে ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে একশনএইড বাংলাদেশ।
[৬] ক্যাম্প ব্যবস্থাপনা ও সমন্বয় প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় ব্যবস্থাপনায়ও প্রস্তুত রয়েছে সংস্থাটি।
[৭] জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক দলও।
[৮] কক্সবাজার স্থানীয় প্রশাসনের সঙ্গেও কাজ করছে একশনএইড।
  • সর্বশেষ
  • জনপ্রিয়