শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের পরবর্তী লাইভে আসছেন উইলিয়ামসন

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাসের এই সঙ্কটময় সময়ে ক্রিকেটভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে তিনি নিয়মিত নিয়ে আসছেন দেশ বিদেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত সব মানুষদের। তামিমের প্রতিটা লাইভেই থাকে কোনও না কোনও চমক।

[৩] তামিমের পরবর্তী চমক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কের সঙ্গে ২১ মে ফেসবুকে লাইভে আড্ডা দেবেন দেশসেরা এই ওপেনার। নিউজিল্যান্ডের সঙ্গে সময় পার্থক্যের কারণে লাইভের সময়ে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটায় শুরু হবে তামিম-উইলিয়ামসনের লাইভ আড্ডা। এরআগে প্রতিটা লাইভই রাত সাড়ে দশটা থেকে শুরু হয়েছে।

[৪] সোমবার রাতে তামিমের অতিথি ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এরপর মঙ্গলবার রাতে তামিমের আড্ডায় যোগ দেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট।

[৫] সোয়া এক ঘণ্টার এই লাইভে বিশেষ অতিথি হিসেবে ১৫ মিনিটের জন্য ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। এর কয়েক ঘন্টা পর কেন উইলিয়ামসনকে লাইভে আনার ঘোষণা দেয়া হয় তামিমের অফিসিয়াল পেজ থেকে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ